1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার নৃশংস ঘটনার প্রতিবাদে পলাশবাড়ীতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার তান্ডবে নিহত শহীদদের স্মরণে ও দায়ীদের বিচারের দাবীতে গাইবান্ধার পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মিনার চত্ত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমীর কিশোরীগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারী সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

আরো বক্তব্য রাখেন, জামায়াত নেতা মাওঃ আব্দুল মজিদ আকন্দ, মাওঃ বেলাল উদ্দিন সরকার, আবু তালেব মাষ্টার ও গাইবান্ধা জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদৌস প্রমুখ। এসময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বক্তারা বলেন, ২০০৬ সালের এই দিনে ঢাকার পল্টনে আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত লগি-বৈঠার নৃশংস ঘটনায় জামায়াত-শিবিরের ৬ নেতাকর্মীকে প্রকাশ্যে হত্যা করা হয়। এটি ছিল দেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বক্তারা এই নির্মম হত্যাকান্ডের বিচার ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

বক্তারা আরো বলেন, নির্যাতন-নিপীড়নের মধ্য দিয়েও ইসলামী আন্দোলনকে থামিয়ে রাখা যাবে না। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!