1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সুন্দরগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পশ্চিম বাছহাটি গ্রামের আজগার আলীর ছেলে শহিদুল ইসলাম (৪৫) ও তার ছেলে শিক্ষার্থী শিহাব মিয়া (১৩) নিজ পুকুর থেকে ধানক্ষেতে পানি দেওয়ার জন্য সেচ পাম্প চালু করতে যান। একপর্যায়ে মোটরে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে মোটর পুড়ে যায় এবং শিহাব মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর ছেলেকে বাঁচাতে ছুটে যান বাবা শহিদুল ইসলাম। কিন্তু তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

দীর্ঘ সময় বাবা ও ছেলে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজ নিতে গিয়ে পুকুরপাড়ে তাদের নিথর দেহ দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় মরদেহ দু’টি বাড়িতে আনা হয়।

সুন্দরগঞ্জ অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, ‘একই পরিবারের দুইজন সদস্যকে হারানো খুবই বেদনাদায়ক। তারা সৎ, পরিশ্রমী মানুষ ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এমন মৃত্যু সত্যিই হৃদয়বিদারক।

তিনি আরো জানান, ‘আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।’

এ ঘটনায় পুরো গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক মুহূর্তে দুই প্রাণ হারিয়ে স্তব্ধ হয়ে গেছে পশ্চিম বাছহাটি গ্রাম।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!