1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

সাদুল্লাপুরে শিশু ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতার দাবীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের পূর্ব কেশালীডাঙ্গা গ্রামে নানার বাড়িতে থাকা ৮ বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় এলাকাবাসী ফুঁসে উঠেছে। এ ঘটনার প্রতিবাদ ও অভিযুক্ত আনারুল ইসলামকে (৪৫) গ্রেফতারের দাবীতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের ইন্দ্রার মোড় এলাকায় এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করা হয়। এতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা, স্থানীয় জনগণ এবং নির্যাতনের শিকার শিশুটির স্বজনরা অংশ নেয়।

এসময় তারা বিক্ষোভ মিছিল করে সড়ক অবরোধ করেন এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ এসে অবরোধকারীদের শান্ত করেন।

বক্তারা অভিযোগ করেন, গত শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনারুল শিশুটিকে বাড়িতে ডেকে নিয়ে শারীরিক নির্যাতন চালায়। পরে শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটির চার দিন পর বুধবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

বক্তারা বলছেন, ঘটনার পর মামলা দায়ের হলেও প্রশাসন কিংবা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। এমনকি অভিযুক্ত আনারুলকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত আনারুলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন। অভিযুক্ত আনারুল ইসলাম ওই গ্রামের আব্বাস মিয়ার ছেলে এবং তিনি পেশায় কৃষক। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে যাদের মধ্যে বড় মেয়ের বিয়ে হয়েছে বলে জানা যায়।

সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানান, ‘ভিকটিমের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

এদিকে; এ ঘটনার পর থেকেই এলাকায় বিক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এরআগে, বিক্ষুদ্ধ জনতা অভিযুক্ত আনারুলের ইসলামের বাড়ি ভাঙচুর করে আগুন দেয়। তাই স্থানীয়রা দ্রুত অপরাধীকে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!