1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

সাঁওতালদের শহীদ স্মৃতি স্কুল ও খেলার মাঠ দখলমুক্তের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জয়পুরপাড়ায় অবস্থিত আদিবাসী সাঁওতাল শহীদ শ্যামল-মঙ্গল-রমেশ স্মৃতি প্রাথমিক বিদ্যালয় ও এর সংলগ্ন খেলার মাঠ দখলমুক্তের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে গাইবান্ধা আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে আদিবাসী বাঙালী সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকে, গাইবান্ধা পরিবেশ আন্দোলনের আহবায়ক  অ্যাড. মোহাম্মদ আলী প্রামাণিক, গাইবান্ধা জেলা বারের সদস্য অ্যাড. কুশলাশীষ চক্রবর্তী, অ্যাড. ফারুক কবীর, আদিবাসী নেতা ব্রিটিশ সরেন, লুইস মুরমু, নমিতা টুডু, শিক্ষক প্রিসিলা মুরমু, সাংস্কৃতিক সংগঠক খন্দকার নিপন, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, শ্রমিক নেতা কাজি ওয়াদুদ, অভিভাবক প্রদীপ টুডু, শারমিন মার্ডি ও অলিভিয়া হেবরম প্রমুখ।

বক্তারা বলেন, স্থানীয় আদিবাসী ও হিতৈষী ব্যক্তিবর্গের উদ্যোগে শহীদ স্মৃতি বিদ্যালয়টি পুনঃপ্রতিষ্ঠিত হয়। শিশুদের শিক্ষা ও বিনোদনের কেন্দ্র হয়ে ওঠে এই স্কুল ও সংলগ্ন খেলার মাঠ। কিন্তু সাম্প্রতিক সময়ে শাপমারা ইউনিয়নের মাদারপুরের আতাউর রহমান সাবু ও আব্দুর রউফ বাবু মেম্বার স্কুল ও খেলার মাঠ দখলের অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, ভূমিদস্যুরা শুধু মাঠ দখলের চেষ্টাই করছে না, বরং স্কুলের আসবাবপত্র ও টিনের বেড়া নষ্ট করেছে, মাঠে খেলার সময় গোলবার ভেঙে দিয়েছে, এমনকি শিক্ষকদের হুমকি ও অপমান করেছে। বিদ্যালয়ের পাশে অবস্থিত পুকুরের মাছ চাষের আয় বিদ্যালয় পরিচালনায় ব্যবহৃত হলেও সাবু ও বাবু চাঁদা দাবি এবং ফসল চাষে বাধা দিচ্ছে।

স্কুলের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিষয়টি গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করে ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একটি স্মারকলিপি দাখিল করেন। তবে এখনও পর্যন্ত বিদ্যালয় ও খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!