1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

‎লালমনিরহাটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে
লালমনিরহাট,রংপুর,প্রতিনিধিঃ

‎লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের শিবরাম মৌজার পালপাড়ায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে নিমাই কর্মকারকে গ্রেফতার করেছে পুলিশ।

‎রবিবার (৫ অক্টোবর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুন্নবী মাকে হত্যাকারী সন্তান নিমাই নামে একজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (৫ অক্টোবর) গভীর রাতে নিহতের বাড়ি বড়বাড়ির শিবরাম এলাকায় এ ঘটনাটি ঘটে।

‎নিহত নারীর নাম সুশীলা কর্মকার (৫৫)। তিনি ওই এলাকার স্বর্গীয় ভেললো কর্মকারের স্ত্রী। এ ঘটনায় তার ছেলে নিমাই কর্মকার (২৮)-এর বিরুদ্ধে মাকে ছুরি দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে।

‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি নিমাই কর্মকারের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শনিবার রাতে পরিবারের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে নিমাই কর্মকার বড়বাড়ী বাজার এলাকায় গিয়ে কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং ধারালো অস্ত্র দিয়ে দু’একজনকে আঘাত করে।

‎পরে মা সুশীলা কর্মকার ছেলেকে শান্ত করতে ঘটনাস্থলে গেলে নিমাই আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বাড়ি ফেরার পথে হঠাৎ ছুরি দিয়ে মায়ের শরীরে একাধিক আঘাত করে সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সুশীলাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

‎খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত নিমাই কর্মকারকে আটক করে।

‎এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুন্নবী বলেন, ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরেই এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

‎এদিকে ছেলের হাতে মায়ের এমন নির্মম হত্যাকাণ্ডে এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!