1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

পানি নিস্কাশনের জন্য রেগুলেটর নির্মাণ ও খাল সংস্কারের দাবীতে ফুলছড়িতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

খরববাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ৩টি ইউনিয়ন উদাখালী, উড়িয়া ও কঞ্চিপাড়ার পানি নিষ্কাশনের জন্য ওয়াপদা বাঁধের রতনপুরে রেগুলেটর নির্মাণসহ উদাখালী খাল সংস্কারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে কালীরবাজারে বিক্ষোভ সমাবেশ শেষে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করেছে জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা কমিটির সদস্য কমরেড রেবতী বর্মন, বাংলাদেশ কৃষক সমিতি’র গাইবান্ধা জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, সিপিবি ফুলছড়ি শাখার সম্পাদক রানু সরকার, আব্দুল্যাহ সরকার, উত্তম কুমার বর্মন ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলার ৩টি ইউনিয়নের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দীর্ঘসময় জলাবদ্ধতার মধ্যে থাকতে হয়। এর ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে একটি রেগুলেটর নির্মানের দাবী করে আসছে। পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। তারা অবিলম্বে রতনপুরে রেগুলেটর নির্মাণের দাবী জানান। পরে নেতৃবৃন্দ গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি উপজেলা নির্বাহী অফিসারের নিকট হস্তান্তর করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!