1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ী পৌর বিএনপির কর্মী সমাবেশে ডা. মইনুল হাসান সাদিক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জাতীয়তাবাদি দল বিএনপি গাইবান্ধার পলাশবাড়ী পৌর শাখার আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় পৌরশহরের উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন

পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মানিক তালুকদার, সহ-সভাপতি আজাদুল ইসলাম আকন্দ, অ্যাড. আব্দুল হালিম, মামুনুর রশিদ বাবলু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার ও সাবেক পৌর কাউন্সিল’র আজাদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি রেখা আবেদীন, বেগম রোকেয়া খুকি, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাগর সরকার মিনু, যুগ্ম আহবায়ক হানিফ সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুহাদসহ পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে ধানের শীষের প্রার্থী ডা. মইনুল হাসান সাদিককে দলমত নির্বিশেষে ভোট দেয়ার আহবানসহ বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!