খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের জামালপুর গ্রামের মরহুম মকবুল হোসেন দফাদারের দ্বিতীয় ছেলে মোস্তাফিজার রহমান বিপ্লব (৫৫) ইন্তেকাল করেছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধায় পৌরশহরের জামালপুর (তিনমাথা মোড়) গ্রামের নিজ বাড়াীতে অসুস্থজনিত কারণে মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ছেলে-মেয়ে, ভাই-বোন, পরিবারের অন্যান্য সদস্য, পাড়াপ্রতিবেশি,আত্মীয়-স্বজন, বন্ধু -বান্ধব ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবরা) সকাল ১০টায় পৌরশহরের স্থানীয় মহিলা মাদ্রাসা মাঠে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
বিপ্লবের মৃত্যুতে স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাতসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।