1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীর মিতু এমব্রয়ডারী ও সাদিনা ব্যাগ পল্লী পরিদর্শন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে মিতু এমব্রয়ডারী পল্লী ও সাদিনা ব্যাগ পল্লী পরিদর্শন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামে ‘মিতু এমব্রয়ডারী পল্লী’ এবং উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে ‘সাদিনা ব্যাগ পল্লী’ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসকের সহধর্মিনী ছাড়াও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) গাইবান্ধার উপ-পরিচালক মো. রেজাউল করিম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধায় সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ প্রকল্পের আওতায় সূজিত পণ্য ভিত্তিক মিতু এমব্রয়ডারী ও সাদিনার ব্যাগ পল্লী পরিদর্শন কালে জেলা প্রশাসক পল্লীতে কর্মরত নারীদের সাথে কথা বলেন এবং মিতু এমব্রয়ডারীর নারীদের নিপুণ হাতের হস্ত শিল্পের কাজ দেখে অনেক প্রশংসা করেন।

উল্লেখ্য; পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামে মিতু এমব্রয়ডারী পল্লীতে নিয়মিত ৩ হাজার নারী কাজ করেন। আর এসব কাজের অর্ডার আসে আড়ং ছাড়াও দেশের বড় বড় নামকরা প্রতিষ্ঠান থেকে। এখানে একজন নারী শ্রমিক মাসে ১০ থেকে ১৫ হাজার টাকা পায়। এসব নারীদের প্রশিক্ষণ ও ঋণ দিয়ে তৈরী করেছেন উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!