1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

পলাশবাড়ীর মনোহরপুর ইউনিয়ন বিএনপির দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির আদর্শ ও কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় উপজেলার মনোহরপুর ইউনিয়নের গোডাউন বাজার মাঠে  যোগদান উপলক্ষ্যে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন জামায়াতের আমীর মাও. আসাদ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারী মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে জামায়াত মনোনীত প্রার্থী জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর আবু বক্কর সিদ্দিক। অন্যান্যরে মধ্যে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু হাসান মো. নয়া মিয়া, উপজেলা ওলামা মাশায়েখ সভাপতি মাও. আব্দুল মজিদ আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি খায়রুল ইসলাম চাঁন, সেক্রেটারি সাবেক সেনা সদস্য রফিকুল ইসলাম ছাড়াও মনোহরপুর ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি নুর আল মারুফসহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের যুগ্ম আহব্বায়ক ইউপি সদস্য আব্দুল বারী মন্ডলসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগদান করেন। যোগদকারীরা ইউনিয়ন জামায়াতে কার্যালয়ে ফরম পুরণের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে করেণ জামায়াতের পক্ষ যোগদান কারীদের ফুলেল মালা পড়িয়ে বরণ করে নেয়াসহ তাদের হাতে বই তুলে দেয়া হয়।

যোগদানকারী ইউপি সদস্য বারী মন্ডল বলেন, প্রায় দেড় যুগ ধরে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। বিএনপির রাজনীতির বিভিন্ন পদে ছিলাম।

তিনি আরো বলেন, ছোট বেলা থেকেই জামায়াতের রাজনীতি ভালোবাসি। তাই জামায়াতে ইসলামীর আদর্শ ও কর্মকান্ডে উদ্বুদ্ধ হয়ে দলটিতে যোগ করিলাম।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!