1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলা চৌমাথা ফ্লাইওভারের নিচে উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রাজু আহমেদের নেতৃত্বে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফ উর নবী সুজন ও সাগর সরকার মিনু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাকিল সরকার রাজু, পৌর যুবদলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক সুমন, পৌর ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজাদুল ইসলাম এবং পৌর ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম প্রমুখ।

দিনব্যাপী এ ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক অসহায় ও নিম্নআয়ের মানুষ চিকিৎসা সেবা ও পরামর্শ গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আমির ফয়সাল বাধন, ডা. মেহেদী হাসান ও ডা. জামসেদ রানা।

এ সময় বক্তারা বলেন, যুবদল শুধু রাজনৈতিক সংগঠন নয়, জনগণের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে যুবদল মানুষের আস্থা অর্জন করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!