1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু : মা ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা।

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ভুল চিকিৎসার অভিযোগে আবারও মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে এক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী ক্লিনিকে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে পলাশবাড়ী পৌর শহরের গোড়াঘাট সড়কের মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে
এ ঘটনাটি ঘটেছে।

প্রসুতির পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রসূতি পারভীন আক্তার পারুল বেগম (২৫)-কে সিজার করার জন্য ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে অপারেশন শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ। রাত ৪টার দিকে প্রসূতির অবস্থা অবনতি হলে তিনি মারা যান বলে অভিযোগ।

এরপর ক্লিনিকের কর্মীরা মৃতদেহ গোপনে রংপুরে পাঠানোর চেষ্টা করলে রোগীর স্বজনেরা বিষয়টি টের পেয়ে ক্ষোভে ফেটে পড়ে ক্লিনিকে হামলা চালায়। একপর্যায়ে তারা ভাঙচুর করে এবং অ/গ্নি/সং/যো/গের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহত পারুল বেগম (২৫) পলাশবাড়ী পৌর শহরের জামালপুর গ্রামের বাদশা মিয়ার কন্যা ও বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্বজনদের অভিযোগ, এর আগে পারুলের দুই সন্তান সিজারের মাধ্যমে জন্ম নিয়েছিল। তৃতীয়বারের সিজার করানোর সময় চিকিৎসার গাফিলতিতেই তার মৃত্যু ঘটে। এ ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্স ফাতেমা বেগমের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানিয়েছেন তারা।

উল্লেখ্য, উপজেলার নুনিয়াগাড়ী সরকারি কবরস্থানের সামনে অবস্থিত ওই মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগমের মালিকানাধীন ভবনে পরিচালিত হয়ে আসছে। স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও একই ক্লিনিকে একাধিক প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটলেও প্রতিবারই বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়েছে। এতে এলাকাবাসী ও সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!