1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি পণ্য ! পণ্যে নেই উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

শাহারুল ইসলাম,পলাশবাড়ী,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাঙের ছাতার মতো গড়ে উঠছে বেকারি। এসব প্রতিষ্ঠানের অধিকাংশেরই নেই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর অনুমোদন। ফলে বেকারি পণ্যের নামে আসলে মানুষ কী খাচ্ছে, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, উপজেলার বেশিরভাগ বেকারিতেই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করা হচ্ছে। খাদ্য উৎপাদন ও সংরক্ষণে রয়েছে চরম অব্যবস্থাপনা। যেখানে রাখা হচ্ছে সেই কক্ষগুলোও অপরিষ্কার ও পোকামাকড়ে ভরা। অনুমোদনহীন এসব বেকারি এখন নিয়মিতভাবে কেক, বিস্কুট, পাউরুটি, জেলি রুটি, লাড্ডু সহ বিভিন্ন পণ্য বাজারজাত করছে।

এমনই একটি বেকারি ‘নিউ ঢাকা বেকারি’ নামে বরিশাল ইউনিয়নের সাবদিন নতুন বাজারে গড়ে উঠেছে। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই এই প্রতিষ্ঠানে প্রতিনিয়ত উৎপাদন হচ্ছে বিভিন্ন খাদ্যপণ্য। কিন্তু সেগুলোর কোনোটিতেই নেই উৎপাদনের তারিখ কিংবা মেয়াদোত্তীর্ণের তারিখ।

১৮ অক্টোবর সকালে হোসেনপুর ইউনিয়নের ঝাপড় গ্রামে স্থানীয় এক দোকানে নিউ ঢাকা বেকারির পণ্য সরবরাহ করতে গেলে বিষয়টি আবারো প্রকাশ্যে আসে। তখন এলাকাবাসী ডেলিভারিম্যানসহ মালামালের গাড়ি আটক করে। তারা জানান, এর আগেও তারিখবিহীন পণ্য সরবরাহ করতে গিয়ে একই প্রতিষ্ঠানের লোকজন ধরা পড়েছিল।

ডেলিভারিম্যানকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি জানান, “আমি কিছু জানি না, মালিক জানেন। আজকে তারিখ দিতে ভুলে গেছে।”

অভিযোগের বিষয়ে নিউ ঢাকা বেকারির মালিক মেনারুল ইসলাম বলেন, “আমার কম্পিউটার নষ্ট হয়েছে, তাই আজ তারিখ দেওয়া হয়নি। পরবর্তীতে দেব।”

এ বিষয়ে রংপুর বিএসটিআইয়ের উপপরিচালক (পদার্থ) ও বিভাগীয় অফিস প্রধান প্রকৌশলী মুবিন-উল-ইসলাম বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান হলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আর পণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা গুরুতর অপরাধ। আগামী সপ্তাহে আমরা পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার চেষ্টা করবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!