1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে দীপাবলি উৎসবের সঙ্গে কালীপূজার আয়োজন

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

ফজলার রহমান,পলাশবাড়ী, গাইবান্ধাঃ

সারা দেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান কালীপূজা ও দীপাবলি উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে।

দুর্গাপূজার পর হিন্দু সম্প্রদায়ের সেরা উৎসব হিসেবে কালীপূজা বিশেষ গুরুত্ব পেয়ে থাকে। এ উপলক্ষে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মন্দির, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে দীপ প্রজ্জ্বলন, আলোকসজ্জা ও আতশবাজির আয়োজন করা হয়েছে।

আজ সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে শুরু হয়ে রাতভর চলবে মা কালীর আরাধনা। সরেজমিনে দেখা গেছে, অন্ধকার দূর করে আলো ও জ্ঞানের শিখা জ্বালানোর প্রতীকী অর্থে সনাতন ধর্মাবলম্বীরা প্রদীপ জ্বালিয়ে উৎসব পালন করছেন।

স্থানীয় পূজামণ্ডপগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পূজাকে ঘিরে সপরিবারে ও বন্ধুদের সঙ্গে ঠাকুর দর্শন, আতশবাজি ফাটানো এবং আত্মীয়-পরিজনদের শুভেচ্ছা বিনিময়ের রীতি পালন করা হচ্ছে।

হিন্দু পঞ্জিকা অনুসারে, অশ্বযুজা বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যায় কালীপূজা পালিত হয়। এ দিন সর্বভারতীয় পরিসরে লক্ষ্মীপূজা হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা মা কালীকে পূজা করে থাকেন। বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসব গভীর শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে পালিত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!