1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে তড়কা (অ্যানথ্রাক্স) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের সচেতনতামূলক আলোচনা সভা

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে তড়কা (অ্যানথ্রাক্স) রোগ প্রতিরোধে মাংস প্রক্রিয়াজাতকারীদের সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হারুন অর রশীদ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দীন আহমেদ খান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, উপজেলা ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহবুবুর রশিদ, খামারী আব্দুস সালাম ও মাংস ব্যবসায়ী আজাহার আলী প্রমুখ। এসময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ছাড়াও ইউপি চেয়ারম্যান, সংবাদকর্মী, ওষুধ কোম্পানীর প্রতিনিধি, খামারী, মাংস ব্যবসায়ী, গরু ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা এবং তড়কা (অ্যানথ্রাক্স) রোগ প্রতিরোধে বিস্তারিত আলোকপাত করেন ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান।

তড়কা (অ্যানথ্রাক্স) রোগের কারণ, সংক্রমণ প্রক্রিয়া, প্রতিরোধ ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনায় বক্তারা বলেন, তড়কা বা অ্যানথ্রাক্স একটি ভয়াবহ সংক্রামক ব্যাধি যা সংক্রমিত পশু থেকে মানুষের শরীরে ছড়াতে পারে। তাই পশু জবাইয়ের আগে অবশ্যই পশু’র স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। পশু জবাই এবং মাংস প্রক্রিয়াজাতের সময় গ্লাভস্ অ্যাপণ, ও মাস্কসহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবহার করা জরুরী।

তারা আরো বলেন, তড়কা রোগ প্রতিরোধে সবার আগে সচেতনতা বৃদ্ধি করতে হবে। যাতে অসুস্থ বা মৃত পশু জবাই না করা এবং সন্দেহজনক কোনো প্রাণীর মৃত্যুর ঘটনা ঘটলে দ্রুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরেনারী হাসপাতালকে অবগত করা উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!