1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

মোঃ ফেরদাউছ মিয়া,পলাশবাড়ী,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই বীজ ও সার বিতরণ করা হয়।

রবি মৌসুমে শীতকালীন শাকসবজি ও ফসল আবাদে কৃষকদের উৎসাহিত করতে এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “কৃষি প্রণোদনা কর্মসূচি”র আওতায় ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের মোট ৩৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এ সহায়তা প্রদান করা হয়।

এর মধ্যে ২১০ জন কৃষককে ১০ কেজি করে ডিএপি ও এমওপি রাসায়নিক সারসহ লাউ, বেগুন, শসা ও মিষ্টিকুমড়ার বীজ এবং ১৫০ জন কৃষককে বেগুন, পালং শাক, লাল শাক, মটরশুটি, মুলা, বাটি শাক ও লাউ বীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মাহামুদ আল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন সোহেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা হেনা নাসরিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আকতার, সমবায় কর্মকর্তা নাজমুজ্জামান, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার আল আমিন, একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন মণ্ডল, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোঃ ফেরদাউছ মিয়া, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হুদাসহ কৃষি অফিসের বিভিন্ন উপসহকারী কৃষি কর্মকর্তারা।

অনুষ্ঠান শেষে কৃষি কর্মকর্তারা আশা প্রকাশ করেন, সরকারের এ প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও আত্মনির্ভরশীল কৃষি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!