1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ‘সমন্বিত উদ্যোগ-প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, ভুমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়ার মধ্য দিয়ে পালিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে সহকারি কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুস সালাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আহাদ লাজু, পলাশবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. রবিউল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, পলাশবাড়ী প্রেস কাব সভাপতি শাহ আলম সরকার, সাংবাদিক আমিরুল ইসলাম কবির প্রমুখ। এসময় উপজেল প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও স্থানীয় সংবাদকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন। শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যদের অংশগ্রহণে ভূমিকম্প ও অগ্নিকান্ড প্রতিরোধে মহড়া প্রদর্শন করা হয়।

বক্তারা বলেন, বাংলাদেশ এখন বিশ্বের দূর্যোগ মোকাবেলায় রোল মডেল। এই ধারাবাহিকতার মাধ্যমে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যাতে আগামীতে যে কোন দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করে ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!