1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তা নদী রক্ষার দাবিতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মশাল প্রজ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মওলানা ভাসানী সেতু এলাকায় তিস্তা নদীর পাড়ে এই কর্মসূচি পালন করা হয়।

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক, সাবেক মন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করে সুন্দরগঞ্জ উপজেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন।

মওলানা ভাসানী সেতুর দক্ষিণপ্রান্তের কর্মসূচিতে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও আন্দোলনের অন্যতম নেতা মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক আলী বিএসসি, শাহাদাৎ হোসেন সেলিম, আব্দুল লতিফ বাবলু, এফ. আই. জাহাঙ্গীর মণ্ডল, আজিজার রহমান, মুছা কালিমুল্লাহ, তছলিম উদ্দিন বাবলু, আসাদুজ্জামান খন্দকার মাসুদ, মতিয়ার পারভেজ, আবু তাহের আলম, ইকতিয়ার মামুন, বাবলু মণ্ডল মেম্বার, আব্দুর রহিম এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামানিক মাহমুদ বলেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু স্যারের নির্দেশে আমরা দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের মানুষের দুঃখ-দুর্দশা মোচনের জন্য আন্দোলন চালাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। নদী ভাঙন, বন্যা ও পানির বৈষম্যে আমাদের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই প্রকল্পটির কাজ শুরু করতে হবে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে এই মশাল প্রজ্বলন করেছি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

অপরদিকে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মওলানা ভাসানী সেতুর উত্তর পাশে জেলা বিএনপির সহ-সভাপতি ও সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলামের নেতৃত্বে মশাল প্রজ্বলন করা হয়। এছাড়া, একই দাবিতে মওলানা ভাসানী সেতুর দক্ষিণপ্রান্তের পূর্বপাশে উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদের নেতৃত্বে অপর একটি গ্রুপও মশাল প্রজ্বলন করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!