1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

তারাগঞ্জে আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে হামলা ও ভাঙচুর

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

এম,এ মতিন তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. আজিজুল ইসলামের বিরুদ্ধে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইউনুস আলী বাদী হয়ে তারাগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর বেলতলী মোড় এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ও আওয়ামী লীগ নেতা মো. আজিজুল ইসলামের সঙ্গে একই এলাকার ইউনুস আলীর দীর্ঘদিন ধরে ৪৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতে নিষ্পত্তির জন্য বিচারাধীন থাকলেও ইউনুস আলী পরপর তিনবার নিজ পক্ষে রায় পান।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে ইউনুস আলী ও তার পরিবারের সদস্যরা বিরোধপূর্ণ জমির আগাছা পরিষ্কার করতে গেলে আজিজুল ইসলাম তার সহযোগীদের নিয়ে আকস্মিকভাবে হামলা চালান। হামলাকারীরা লাঠি ও রড দিয়ে ইউনুস আলীর পরিবারের সদস্যদের মারধর করেন এবং স্বত্বভুক্ত জমির বেড়া ও ঘরবাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার বর্তমানে আতঙ্কে দিন কাটাচ্ছেন।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. এ ফারুক জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কথা বলতে রাজি হননি।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!