1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

জুলাই সনদের ভিত্তিতে গণভোটসহ ৫ দফা দাবীতে গাইবান্ধায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ও ফেব্রুয়ারিতে পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখা।

সোমবার (২৭ অক্টোবর) বিকেলে কর্মসূচীর অংশ হিসেবে ৫ দফা দাবী পূরণে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণে সমবেত হয়। পরে সেখান একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা প্রাঙ্গণে এসে শেষ হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর মো. আব্দুল করিম-এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাও. জহুরুল হক সরকারের পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মাজেদুর রহমান, জেলা শিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান ও মো. ফয়সাল কবির রানা, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা পৌরসভা আমীর অধ্যাপক ফেরদৌস আলম ও মাও. নুরুল ইসলাম মন্ডল প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, অর্ন্তর্বতীকালীন সরকার অনেক রক্তের বিনিময়ে তৈরি হয়েছে। পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, জুলাই সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি, জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি, খুনি ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে বিদ্যমান রাষ্ট্র কাঠামোর সংস্কার করলেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে।

জনগণের গণদাবী বাস্তবায়নে সরকারকে বাধ্য করার জন্য সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহব্বান জানান বক্তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!