1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জে বিএনপির ৩১ দফা সংক্রান্ত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংক্রান্ত শিক্ষক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের পারগয়ড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির নমিনী ফারুক কবির আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে ফারুক কবির আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফায় স্পষ্ট উল্লেখ করেছেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে শিক্ষকদের বেতন ভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনে শিক্ষাব্যবস্থা সরকারিকরণ করা হবে।

প্রধান শিক্ষিক মোছা. লুৎফা বেগমের সভাপতিত্বে এবং সহকারী অধ্যাপক গোলাম রাব্বানী মিঠু ও প্রভাষক আহসান হাবীব মিঠুর যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেখ আশরাফুল আজাদ রাহুল, সহকারী অধ্যাপক মতিয়ার রহমান, সহকারী অধ্যাপক আরজিনা বেগম, প্রভাষক রাশেদ মিয়া, প্রধান শিক্ষক মানিক, সহকারি প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম, সহকারী অধ্যাপক বেলাল হোসেন মন্ডল, সহকারী শিক্ষক আখতারুজ্জামান রতনসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!