1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গোবিন্দগঞ্জে বাঙ্গালী নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে বাঙ্গালী নদীতে অনুষ্ঠিত হয়েছে। এক মনোমুগ্ধকর ও ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। উৎসবমুখর পরিবেশে নদীর তীরে তৈরি হয় আনন্দ-উল্লাসের এক মহামিলনমেলা।

এবারের প্রতিযোগিতায় অংশ নেয় চারটি শক্তিশালী নৌকা—শীতলগ্রাম থেকে ‘বাংলার বাহাদুর, ধুন্দীয়া গ্রামের ‘তুফান তরী, তালুক সোনাইডাঙ্গা গ্রামের ‘মামা ভাগ্নে’ এবং পার ধুন্দীয়া গ্রামের ‘পাগলা বাবা’। প্রতিটি নৌকা ছন্দোবদ্ধ বৈঠার টানে দর্শকদের মাতিয়ে তোলে, নদীর জল কাঁপে বৈঠার আওয়াজে আর উৎসাহী দর্শকদের উল্লাসে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শিল্প মালিক ব্যবসায়ী ঐক্য সমিতির সভাপতি মো. সানোয়ার হোসেন দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব, জাসাসের উপজেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান মুন্নাফ চৌধুরী ও যুবদল নেতা রতনসহ অন্যান্যরা।

গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!