1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধা-৩ নির্বাচনী আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. নিয়নের পলাশবাড়ীতে মোটরসাইকেল শোডাউন ও পথসভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) নির্বাচনী আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড.ফরহাদ হোসেন নিয়নের পলাশবাড়ীতে মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা জিয়া মঞ্চ ও জাসাস’র আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী পৌরশহরের চৌমাথা মোড় ওভারপাস স্থলে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পলাশবাড়ী উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মিজানুর রহমান সেলিম-এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এ্যাড. ফরহাদ হোসেন নিয়ন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসাস আহবায়ক বজলুল করিম রপু, সাদুল্লাপুর উপজেলা জাসাস সভাপতি মাসুদ মিয়া, যুবদল সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, পলাশবাড়ী উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব জসিম উদ্দিন খান, উপজেলা জাসাস সহ-সভাপতি রাশেদুল ইসলাম ও পৌর জাসাস সাধারণ সম্পাদক আল আমিনসহ অন্যান্যরা। এসময় বিএনপি, জিয়া মঞ্চ ও জাসাস’র স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরআগে পৌরশহরের দক্ষিণ বন্দর এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাড. নিয়নের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে সভাস্থলে সমবেত হয়।

সভায় বক্তব্য পর্ব শেষে এ্যাড. নিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট নেতাকর্মীদের হাতে তুলে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!