1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা ইঞ্জিনিয়ার্স ফোরামের নবনির্বাচিত কমিটির শপথ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলে ৩টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেদুয়ানুল হালিম।

প্রধান আলোচক হিসেবে ছিলেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (এফডিইবি) গাইবান্ধা জেলা শাখার উপদেষ্টা মো. ফয়াল কবির রানা।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুহাম্মদ খায়রুল আমিন।

ফোরামের সভাপতি প্রকৌশলী মো শফিকুল ইসলাম-এর সভাপতিত্বে ইঞ্জি. মো. আমজাদ হোসেন ও প্রচার সম্পাদক সাজ্জাদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ফোরামের উপদেষ্টা মুহাম্মদ খায়রুল আমিন।

আরো উপস্থিত ছিলেন ফোরামের ২১ সদস্য বিশিষ্ট  প্রকৌশল নেতাকর্মীসহ ৫০ জন সদস্য প্রকৌশলী।  বক্তারা তাঁদের বক্তব্যে গাইবান্ধা জেলার অবকাঠামোগত উন্নয়নে ইঞ্জিনিয়ারদের ভূমিকা তুলে ধরেন এবং ফোরামের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধির আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন দপ্তরের প্রকৌশলী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, নির্মাণ শ্রমিক অ্যাসোসিয়েশনের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!