1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধার প্রবীণ রাজনীতিক আমিনুল ইসলাম গোলাপের ইন্তেকাল

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার প্রবীণ রাজনীতিক, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ (৭৯) ইন্তেকাল করেছেন।

বুধবার (২২ অক্টোবর) দুপুর ২টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেয়ার পর চিকিৎসা শুরুর আগেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গোটা শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, তিনি ব্লাড সুগার, পেশার, প্যানকিয়াস ইনফেকশনসহ মাল্টিপল অসুস্থতায় ভুগছিলেন। গত ১৯ অক্টোবর প্রচন্ড পেটের ব্যথা নিয়ে তিনি রংপুরের একটি কিনিকে ভর্তি হন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে তাকে গুরুতর অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

প্রবীণ ব্যক্তিত্ব আমিনুল ইসলাম গোলাপ বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ছিলেন। তিনি গাইবান্ধা নাগরিক কমিটির আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার কার্যকরী সভাপতিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন।

আমিনুল ইসলাম গোলাপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক অঙ্গণে শোকের ছায়া নেমে আসে। তাঁর মরদেহ শ্যামলী স্পেশালাইজড হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) গাইবান্ধায় তাঁর দাফন সম্পন্ন হবে বলে জানা যায়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!