1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় ৩ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবের উদ্যোগে কাচারী বাজার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন গাইবান্ধা প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু ও খালেদ হোসেন, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন, মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, নির্বাহী সদস্য লালচান বিশ্বাস সুমন, জোবায়দুর রহমান জুয়েল, সুন্দরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. রেদওয়ানুর রহমান, পলাশবাড়ী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, সাংবাদিক রবিউল ইসলাম, মেহেদী বাবু ও সোহরাব হোসেন শিরল প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ এবং কর্মকর্তা বেলাল আহমেদের দূর্ণীতির খবর প্রকাশ করায় সাংবাদিকদের নামে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। তারা অবিলম্বে ওই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দুই দূর্ণীতিবাজ কর্মকর্তাকে দ্রুত গ্রেফতারের দাবী জানান।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবী পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথ বাদী হয়ে মুক্তখবর পত্রিকার জেলা প্রতিনিধি দিশা আক্তার, আমাদেরসময় পত্রিকার জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকারের নামে গাইবান্ধা সদর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!