1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই

গাইবান্ধায় সিপিবি নেতা কমরেড বিপ্লব চাকী স্মরণে শোকসভা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সম্পাদক, গাইবান্ধা জেলা কমিটির সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কমরেড বিপ্লব চাকী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে সিপিবি গাইবান্ধা জেলা কার্যালয়ে জেলা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল-এর সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়।  শুরুতে প্রয়াত বিপ্লব চাকী’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। সিপিবি’র জেলা সাধারণ সম্পাদক অ্যাড. মুরাদ জামান রব্বানীর সঞ্চালনায় শোকসভায় বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতি’র কেন্দ্রীয় সভাপতি গাইবান্ধার প্রবীণ কমিউনিস্ট নেতা কমরেড আমিনুল ইসলাম গোলাপ, জেলা সিপিবি’র সাবেক সভাপতি অ্যাড. শাহাদত হোসেন লাকু, সাবেক সভাপতি ওয়াজিউর রহমান রাফেল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহবায়ক কমরেড গোলাম রব্বানী, সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, পলাশবাড়ী উপজেলা সভাপতি আব্দুল্যাহ আদিল নান্নু, সাঘাটা উপজেলা সভাপতি যজ্ঞেশ্বর বর্মন, গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি অশোক আগরওয়ালা, সুন্দরগঞ্জ উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পিপুল ও কৃষক সমিতি’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তাজুল ইসলাম প্রমুখ। এসময় কমিউনিস্ট পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা; কমরেড বিপ্লব চাকী’র কমিউনিস্ট পার্টিতে তাঁর অবদান-সমাজ প্রগতি’র লড়াইয়ে তার ভূমিকা তুলে ধরে আলোচনা করেন। পার্টির দুর্দিনে পার্টিকে সংগঠিত করার জন্য পুরো উত্তরবঙ্গ চষে বেড়িয়েছেন। কমরেড বিপ্লব চাকী ছিলেন একজন আপদমস্তক কমিউনিস্ট, চলাফেরায় ছিলেন অতি সাধারণ। তিনি আমাদের কাছে অনুসরণীয় হয়ে থাকবেন বলেও বক্তারা অভিমত ব্যক্ত করেন।

উল্লেখ্য; গত ১৫ সেপ্টেম্বর কমরেড বিপ্লব চাকী রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!