1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গাইবান্ধায় সাংবাদিক আলতাফ হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা মরহুম মোহাম্মদ আলতাফ হোসেনের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় স্মরণসভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় সাংবাদিক সংস্থা, গাইবান্ধা জেলা শাখা আয়োজনে মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে গাইবান্ধা শহরের সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে এ স্মরণসভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সভাপতি সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক হারুন-অর-রশিদ বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সাজাদুর রহমান সাজু।

সভায় বক্তারা মরহুম আলতাফ হোসেনের সাংবাদিকতা, সংগঠক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, তিনি ছিলেন একজন নিরলস কর্মী, যিনি সাংবাদিকদের অধিকার রক্ষা ও পেশার মর্যাদা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর আদর্শ ও নীতিকে ধারণ করে পরবর্তী প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যেতে হবে। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!