1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

কবি-গীতিকার টিএম মনোয়ার হোসেন-এর লেখা গানের রেকর্ডিং-এর জন্য অনুশীলন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে ফিরে আরিফ উদ্দিনঃ কবি-সাহিত্যিক ও গীতিকার টিএম মনোয়ার হোসেন-এর লেখা ১০টি গানের রেকর্ডিং-এর জন্য অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি দিনব্যাপী নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া চেকপোস্ট এলাকায় অবস্থিত মাগুড়া শিশু কিশোর সংগীত একাডেমীতে এসব গানের অনুশীলন অনুষ্ঠিত হয়। মাগুড়া শিশু কিশোর একাডেমীর প্রতিষ্ঠাতা মাহাদুর রহমান-এর তত্ত্বাবধানে এবং শিল্পী ধীরেন্দ্রনাথ রায়ের নিদের্শনায় অনুশীলনে সংগীত পরিবেশন করেন শিল্পী সুমন চন্দ্র, নন্দিনী রাণী ও বিশ্বজিৎ রায়। তবলায় রনজিৎ রায়সহ অন্যান্য বাদকরা ছিলেন। গীতিকার টিএম মনোয়ার হোসেন-এর লেখা গানের মধ্যে ‘মা গো তুমি কোথায় আছো’, ‘মরবে তুমি মরবো আমি’ এবং ‘ঝড়ে আমার ঘর ভাঙ্গালী’সহ ১০টি গান। এসময় কবি-সাহিত্যিক ও গীতিকার টিএম মনোয়ার হোসেন, কিশোরগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক আব্দুল মান্নান, গাইবান্ধার সাংবাদিক আরিফ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের তরণীপাড়া গ্রামের মরহুম বদিউজ্জামান ও মাতা মরহুমা মনোয়ারা বেগম দম্পতির সন্তান টিএম মনোয়ার হোসেন। তিনি পঞ্চগড় জেলা প্রশাসন পরিচালিত ‘করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন’ এ মাধ্যমিক শাখায় বিজ্ঞান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।  তিনি ২০০২ সালে প্রতিষ্ঠা করেছেন ধুমকেত সাহিত্য পরিষদ। লেখার পাশাপাশি তিনি শিক্ষকতা, সাহিত্য চর্চার সাথে গানও লিখছেন।

কবি টিএম মনোয়ার হোসেন এ পর্যন্ত ১৮টি একক গ্রন্থ, ১৫০টির অধিক যৌথ গ্রন্থ লিখেছেন। এছাড়াও ২০টির মত নাটক এবং এ পর্যন্ত আধুনিক, পল্লীগীতি, ভাওয়াইয়া, বিচ্ছেদ, বাউল ও দেশের গান মিলে প্রায় ২৫০টিরও বেশি গান লিখেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!