1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
‘ওটাই গ্রামের সৌন্দর্য’ — নারী পেসার মারুফা আকতার - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

‘ওটাই গ্রামের সৌন্দর্য’ — নারী পেসার মারুফা আকতার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৪১০ বার পড়া হয়েছে

খবরবাড়ি স্পোর্টস ডেস্কঃ

উত্তরবঙ্গের নীলফামারীর সৈয়দপুরের প্রত্যন্ত গ্রামের এক সাধারণ দিনমজুর কৃষক পরিবারের সন্তান মারুফা আকতার। ছোটবেলা থেকেই ক্রিকেট ছিল তার ভালোবাসা, কিন্তু স্বপ্নের পথটা মোটেও সহজ ছিল না। দারিদ্র্য, প্রতিবন্ধকতা আর সীমিত সুযোগের ভেতর দিয়েই তিনি পৌঁছে গেছেন দেশের নারী ক্রিকেট দলের পেসার হিসেবে যা আজ পুরো জাতির গর্ব।

সম্প্রতি এক সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন, “আপনার বাড়ি কি করেছেন?”
মারুফা হেসে উত্তর দিয়েছিলেন, “হ্যাঁ, করেছি।”
সাংবাদিক আবার বললেন, “উপরে তো টিন আছে?”
তখন মারুফার শান্ত, গভীর উত্তর

“ওটাই গ্রামের সৌন্দর্য।”

এমন উত্তর শুধু এক ক্রিকেটারের নয়, এক মাটির মানুষের মনের প্রতিফলন। এই কথায় ফুটে উঠেছে মাটির টান, সরলতা আর আত্মমর্যাদার এক অনন্য প্রকাশ। সোনার প্রাসাদ নয়, গ্রামের টিনের চালের নিচেই তিনি খুঁজে পেয়েছেন জীবনের সৌন্দর্য ও তৃপ্তি।

মারুফা আকতারের এই উত্তর শুধু সাংবাদিককে নয়, আমাদের সকলকেই নাড়া দেয়। শেখায় সৌন্দর্য মানে বাহ্যিক জৌলুশ নয়, বরং মন ও মূল্যবোধের আন্তরিকতা। আজ যখন অনেকেই সাফল্যের সঙ্গে নিজেদের অতীত ভুলে যান, তখন মারুফা প্রমাণ করেছেন—মূলের প্রতি ভালোবাসাই প্রকৃত গৌরব।

বাংলাদেশের নারী ক্রিকেটের এই সম্ভাবনাময় তারকার জন্য দেশজুড়ে শুভকামনার ঢেউ। মারুফা আকতার ও তাঁর মতো স্বপ্নবাজ মেয়েরা দেখিয়ে দিচ্ছেন, নিজের শিকড় না ভোলাই প্রকৃত সাফল্যের সৌন্দর্য।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!