1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

৫ দফা দাবীতে গাইবান্ধায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ কেন্দ্রীয় কর্মসূসীর অংশ হিসেবে ৫ দফা দাবীতে জামায়াতে ইসলামী গাইবান্ধা সদর এবং শহর শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গাইবান্ধা পৌর শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আমীর আব্দুল করিম সরকার, জেলা সেক্রেটারী মাও. জহুরুল ইসলাম, গাইবান্ধা পৌর মেয়র প্রার্থী ফয়সাল কবির রানা, পৌর আমীর ফেরদৌস আলম ফিরোজ ও সদর আমীর নুরুল ইসলাম মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন গাইবান্ধা সদর শাখার সহকারি সেক্রেটারি নুরনবী সরকার। এসময় জেলা শিবির সভাপতি রুম্মান ফেরদৌসসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ন্যায়সঙ্গত ৫ দফা দাবী মেনে নিতে হবে এবং জনগণের অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত থাকবে। তারা সরকারের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন।

দাবী সমূহ হচ্চে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার করা, এবার বের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!