1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন

  • আপডেট হয়েছে : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান ও সুন্দরগঞ্জ ডিরেক্টরি বইয়ের মোড়ক উন্মোচনের মাধ্যমে। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সভা কক্ষে বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটির চেয়ারম্যান অধ্যক্ষ এম শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডা. খন্দকার জিয়াউল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাছিমা আখতার বানু, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আকন্দ, যমুনা টেলিভিশনের রংপুর ব্যুরো প্রধান ও রংপুর রিপোর্টার্স কাবের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, রামদেব শেখ খবির উদ্দিন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শেখ খবির উদ্দিন, শিবরাম স্মৃতি প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মিজানুর রহমান মিজান এবং আমার বাংলাদেশ পার্টির উপজেলা আহ্বায়ক তাজুল ইসলাম।

অন্যান্যদের বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মোখলেছুর রহমান, মোছা. সালাম বেগম, জাতীয় নাগরিক পার্টির উপজেলা সমন্বয়কারী লুৎফর রহমান বকশি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক নুর আলম মিয়া নুর ও পৌর জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শারমিন আক্তারসহ আরো অনেকে।

আলোচনা শেষে সুন্দরগঞ্জ ডিরেক্টরি বইয়ের মোড়ক উন্মোচিত হয় এবং ১৫ জন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!