1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

সাদুল্লাপুরের ধাপেরহাট জামায়াতে ইসলামীর ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী  সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়ন শাখার অফিস  উদ্বোধন করা হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী  গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা আমীর এরশাদুল হক ইমন, ধাপেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি প্রভাষক তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক সুজন মিয়া সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে মাও. নজরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় জনগণের আস্থার জায়গায় থেকে দেশের কল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। এই কার্যালয় ইউনিয়নের মানুষের সমস্যার সমাধান ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অন্যান্য বক্তারাও সংগঠনকে আরো সুসংগঠিত করা, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায্য অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এসময় স্থানীয় জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

উল্লেখ্য; দিনব্যাপী মাও. নজরুল ইসলাম লেবু ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!