1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সাঘাটায় বিশেষ অভিযানে যমুনা নদীর ডান তীর ঘেঁষে মুন্সিরহাট খোলা এলাকায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ৪ ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন সাঘাটার সহকারি কমিশনার (ভূমি) (অ. দা.) গাজী মুইদুর রহমান।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জীবন রহমান সবুজ নামে এক বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সেনাবাহিনীর ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সদস্যরা প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করেন।

এসময় একটি বাল্কহেট, দু’টি চার সিলিন্ডারের মেশিন, একটি স্যালো পাম্প মেশিন, দু’টি ট্রাক্টর (কাকড়া গাড়ি) এবং একটি ট্রলি জব্দ করা হয়।

অভিযান শেষে সহকারি কমিশনার (ভূমি) (অ. দা.) গাজী মুইদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন করে যারা পরিবেশের ক্ষতি করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’

বালু ব্যবসায়ী জীবন রহমান সবুজ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাঘাটা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!