1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে
খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতালদের শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেলার মাঠ রক্ষা এবং ভূমিদস্যুদের কবলমুক্ত করার দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ হয়েছে।
গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের বাগদাবাজারে এই বিক্ষোভ সমাবেশ হয়। এতে কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে তীর ধনুক নিয়ে মিছিলসহ সমাবেশে অংশ নেন সাঁওতাল নারী-পুরুষ, শিশু-কিশোর, তরুণ-তরুণীরা।
বক্তারা বলেন, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদের খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে। ভূমিদস্যু আতাউর রহমান সাবু ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহŸায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, দিনাজপুর বাসদ এর সমন্বয়ক কিবরিয়া হোসেন, ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মাইকেল হেবরম, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি, ব্রিটিশ সরেন প্রমুখ।
উল্লেখ্য, আদিবাসীদের শহীদ স্মরণে স্কুল ও খেলার মাঠের দখলের সাথে জড়িত ভূমিদস্যু ও তাদের নেপথ্য মদদদাতাদের অবিলম্বে গ্রেফতার করে জায়গা দখলমুক্ত করতে এর আগে ইউএনও বরাবরে স্মারকলিপি প্রদান, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ সাঁওতালরা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!