1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারার বিরুদ্ধে বিক্ষোভ ও স্মারকলিপি পেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে শহীদ স্মৃতি শ্যামল মঙ্গল রমেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল পাঁয়তারার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আদিবাসী সাঁওতালরা।

 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের সাঁওতাল পল্লী থেকে তীর ধনুক নিয়ে মিছিলসহ দীর্ঘ রাস্তা অতিক্রম করে উপজেলা সদরে আসেন সাঁওতাল নারী-পুরুষরা। পরে সাঁওতাল-বাঙালি নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার-ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানার কাছে স্মারকলিপি প্রদান করেন।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, স্থানীয় ভূমিদস্যু আতাউর রহমান সাবুর নেতৃত্বে তার সহযোগী সন্ত্রাসীরা আদিবাসী শিক্ষার্থীদের স্কুলে যাওয়া আসায় বাধা প্রদান করছে। ফলে শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এমনকি সন্ত্রাসীরা মাঠে শিশুদের খেলতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। তারা স্কুলের আসবাবপত্র নষ্ট করে অভিভাবকদের হুমকিও দিচ্ছে।

 

স্মারকলিপিতে ভূমিদস্যুদের অবিলম্বে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ, আদিবাসী শিশুদের স্কুল ও খেলার মাঠ দখলমুক্ত ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবী জানানো হয়।

 

ইউএনও অফিস চত্বরে সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সুফল হেবরম, রাফায়েল হাসদা, গৌর পাহাড়ী, আদ্রিয়াস মুরমু, অলিভিয়া হেবরম, রিপন বেসরা জয়, প্রিসিলা মুরমু, শারমিন মারডি, রমেন মারডি ও ব্রিটিশ সরেনসহ অন্যান্যরা।

 

উল্লেখ্য; ভূমিদস্যুরা আদিবাসী সাঁওতাল শিশুদের বিদ্যালয় ভাঙচুর ও ছাত্র-ছাত্রীদের নির্যাতন করে স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দিয়েছে। তারা স্কুল ও খেলার মাঠ দখলের পাঁয়তারা করছে। এর আগে গত ২০ সেপ্টেম্বর শনিবার জয়পুরপাড়া (বাগদাফার্মে) এলাকায় অভিভাবক ও শিক্ষার্থীরা সমাবেশ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!