1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

শিল্পে ও সমাজসেবায় সমান দক্ষ জনপ্রতিনিধি সরক্ষিত চন্দ্র রায়!

  • আপডেট হয়েছে : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ, ঠাকুরগাঁওঃ

 

সরক্ষিত চন্দ্র রায় (জন্ম ১৯৬২) কেবল একজন জনপ্রতিনিধি নন, তিনি একজন কৃতী শিল্পীও। ১৯৮৭ সালে সাগুনী মণ্ডপে প্রতিমা নির্মাণের মাধ্যমে তিনি তাঁর শৈল্পিক যাত্রা শুরু করেন। প্রতিমা গড়ার এই দীর্ঘ পথে তিনি অগণিত ভক্ত ও দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। প্রতিবছর গড়ে তিনি চারটি প্রতিমা, কালী প্রতিমাসহ প্রায় আড়াই শতাধিক প্রতিমা তৈরি করে এসেছেন বিগত চল্লিশ বছর ধরে যা কেবল শিল্পকর্ম নয়, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে জীবন্ত রাখার এক অনন্য প্রয়াস। তাঁর নিপুণ হাতে মাটির প্রতিমা পায় প্রাণ, ভক্তদের মনে জাগায় ভক্তি ও আনন্দ।

তবে সরক্ষিত চন্দ্র রায় শুধু শিল্পের জগতে সীমাবদ্ধ নন। তিনি সমাজ ও মানুষের সেবায়ও নিবেদিত। ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করেছেন। ২০২২ সাল থেকে পুনরায় দায়িত্ব গ্রহণ করে আজও তিনি জনগণের আস্থাভাজন হয়ে কাজ করে যাচ্ছেন। দৌলতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে তাঁর কার্যক্রম গ্রামীণ উন্নয়ন, সেবা এবং নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেছে।

শিল্পী ও জনপ্রতিনিধির এই সম্মিলিত পরিচয় তাঁকে বিশেষভাবে আলাদা করেছে। মাটির প্রতিমায় যে সৃজনশীলতা তিনি ফুটিয়ে তোলেন, জনগণের সেবায়ও সেই আন্তরিকতাই প্রতিফলিত হয়। সরক্ষিত চন্দ্র রায় নিঃসন্দেহে এমন এক প্রতিভাধর ব্যক্তিত্ব, যিনি শিল্প, সংস্কৃতি ও সমাজসেবার মাধ্যমে হয়ে উঠেছেন স্থানীয় মানুষের অনুপ্রেরণা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!