1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধায় র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধা জেলার ৫৮২টি পূজামন্ডপকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। যা শেষ হবে ২ অক্টোবর বিজয়া দশমীতে। উৎসব চলাকালীন প্রতিটি পূজামন্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় গাইবান্ধা কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার মো. আনিচ উদ্দিন।

তিনি বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি সার্বজনীন মিলন মেলা। বাঙালির সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক এই মহোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‌্যাব সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব কমান্ডার জানায়, দুর্গাপূজাকে কেন্দ্র করে যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। জেলায় ইতোমধ্যেই গোয়েন্দা নজরদারী ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে দায়িত্ব পালন করা হবে।

বিশেষ নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারী ও টহল কার্যক্রম চলবে। দুষ্কৃতিকারীদের যে কোনো হামলা, ভাঙচুর, চুরি বা ডাকাতি প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে র‌্যাবের সাইবার মনিটরিং টিম কাজ করবে। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে গাইবান্ধা জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার যুগ্ম সাধারণ সম্পাদক সুজন প্রসাদসহ অন্যান্যরা আরো উপস্থিত ছিলেন। এরআগে র‌্যাবের কোম্পানি কমান্ডার মো. আনিচ উদ্দিন কেন্দ্রীয় মন্দিরটি ঘুরে দেখেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!