1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্য গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে
লালমনিরহাট,রংপুর,প্রতিনিধিঃ

‎লালমনিরহাটে আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর ভোর রাতে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে এই চক্রের সক্রিয় সদস্যদের আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মকবুল হোসেন, মিলন মিয়া, রাকিব হোসেন, সোহেল, মাসুদ রানা, আল-আমিন, জাহিদ ইসলাম ও রহমতুল্লাহ। তারা লালমনিরহাট জেলার কালীগঞ্জ, হাতিবান্ধা ও রংপুর জেলার গংগাচড়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

‎পুলিশ জানায়, অভিযানের শুরুতে প্রথমে কালীগঞ্জ থানার তেতুলতলা বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখান থেকে চক্রের মূল হোতা মোঃ মকবুল হোসেন ও সহযোগী মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি নম্বরবিহীন লাল-কালো রঙের ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হাতীবান্ধা থানা এলাকায় ধারাবাহিক অভিযানে আরও ৬ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বিভিন্ন স্থান থেকে আরও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

‎পুলিশের দাবি, এই চক্র দীর্ঘদিন ধরে লালমনিরহাট ও আশপাশের জেলায় মোটরসাইকেল চুরি করে আসছিল। চোরাই মোটরসাইকেল সীমান্তবর্তী এলাকায় বিক্রি করে তারা সক্রিয়ভাবে চক্র পরিচালনা করছিল।

‎এ বিষয়ে লালমনিরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদত হোসেন সুমা(বিপিএম বার) জানান, “গ্রেপ্তারকৃতরা আন্তজেলা মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!