1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ির বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদঘাটে ব্রহ্মপুত্র নদে টানেল নির্মাণের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর)  দুপুরে শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘ব্রহ্মপুত্র নদে বালাসী থেকে বাহাদুরাবাদ পর্যন্ত টানেল নির্মাণ/বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গাইবান্ধার উদ্যোগে এ কর্মসূচী পালন করা হয়।

সংগঠনের সভাপতি অ্যাড. আশরাফ আলী’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাড. মোস্তফা মনিরুজ্জামান, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক জেএইচ মজকুরী অনু, সহ-সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আব্দুল মোতালেব মন্ডল, বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী, গণফোরাম জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, বাসদ মার্কসবাদী নেতা কাজী আবু রায়হেন শফিউল্লাহ খোকন, সাম্যবাদী আন্দোলনের সবুজ মিয়া, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ফিরোজ কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ব্রহ্মপুত্র নদে বালাসী-বাহাদুরাবাদ টানেল নির্মাণ গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের দাবী। এই টানেল নির্মিত হলে রংপুর বিভাগের আট জেলার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ঘটবে এবং উত্তরবঙ্গ অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে।

তাঁরা বলেন, প্রায় ১৬ বছর ধরে টানেল বাস্তবায়ন কমিটি আন্দোলন চালিয়ে আসছে। কিন্তু রাজনৈতিক সংকীর্ণতার কারণে এই দাবী এখনও বাস্তবায়িত হয়নি। বক্তারা ঘোষণা দেন, টানেল নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!