1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা

বাজার স্থিতিশীল রাখতে বিদ্যমান সার নীতিমালা ২০২৯ বহাল রাখার দাবী

  • আপডেট হয়েছে : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ কৃষকের বৃহত্তর স্বার্থে বাজার স্থিতিশীল রাখতে বিদ্যমান সার নীতিমালা ২০০৯ বহাল রাখার দাবী জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা ইউনিট। গাইবান্ধা প্রেসকাবে সোমবার (২৯ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ দাবী জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুব আলম রিপন। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত  নীতিমালা ২০২৫ বাতিল করে বিদ্যমান সার নীতিমালা ২০০৯ অনুযায়ী ডিলারদের ডিলারশিপ বহাল রাখতে হবে। একই পরিবারের বাবা-ছেলে, স্বামী-স্ত্রী, ভাই-ভাইয়ের যদি পৃথক ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যমান থাকে এবং সরকারের চাহিদা মাফিক প্রয়োজনীয় দলিল দস্তাবেজ উপস্থাপন করতে সক্ষম হয়, তাহলে রাষ্ট্রের সাংবিধানিক নিয়ম মোতাবেক ডিলারশিপ বহাল রাখতে হবে।

সংবাদ সম্মেলনে প্রস্তাব করা হয়, প্রতিটি ইউনিয়নে তিনজনের পরিবর্তে দুইজন ডিলার রাখা যেতে পারে। এছাড়াও উল্লেখ করা হয়, প্রতিনিধিদের মাধ্যমে ডিলারশিপ পরিচালনার বিধান রাখতে হবে, ডিলারদের পরিবহন খরচ ও কমিশন বৃদ্ধি করতে হবে। পরিবহন খরচ ও বিক্রয় কমিশন বৃদ্ধি ছাড়া সার ডিলার নিয়োগ সমন্বিত নীতিমালা ২০২৫ বাস্তবায়ন করা যাবে না। সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে কৃষক পর্যায়ে সার বিক্রয় করা হয় এ ধরনের সারের ওপর কোনোভাবেই আগাম কর নির্ধারণ করা যাবে না। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করার দাবি জানানো হয়। সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত  নীতিমালা ২০২৫ বাস্তবায়িত হলে সারের বাজার অস্থিতিশীল এবং স্থানীয় পর্যায়ে মূল্য বৃদ্ধি পাবে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে বলা হয়, নন ইউরিয়া সার কৃষকের চাহিদা অনুযায়ী বরাদ্দ দেয়া হয় না।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি সুদেব কুমার চৌধুরী, সহ-সভাপতি মো. আব্দুল মজিদ, সহ-সম্পাদক সৈয়দ কামরুল হাসান এমরান, সদস্য রেজাউল করিম ও সাবেক সভাপতি আব্দুল লতিফ হক্কানী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!