1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পলাশবাড়ীর পবনাপুর ইউপি কার্যালয়ে তালা, সেবা থেকে বঞ্চিত কয়েক হাজার মানুষ

  • আপডেট হয়েছে : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

ওমর ফারুক,গাইবান্ধাঃ

গাইবান্ধার পলাশবাড়ীর পবনাপুর ইউপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আব্দুল মালেক বাবু, শাহা আলম, উজ্জলসহ কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে। এতে করে সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নের কয়েক হাজার মানুষ।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বাদী হয়ে পলাশবাড়ী থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় পুলিশ সদস্যরা তালা খুলে দেওয়ার কথা বললেও তালা খোলা হয়নি।

অভিযোগ সুত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদে আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৫০ কেজির ৩০৬ বস্তা ১৫.৩০০ মেট্রিকটন ভিডব্লিউবি কার্ডের চাউল আছে। যার মধ্যে ৫০ মেট্রিকটন চাউল কয়েকজন ইউপি সদস্য উপকারভোগীদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার পায়তারা করে।

ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, কয়েকজন ইউপি সদস্য আমার কাছে সরকারী ভিডব্লিউবি চাল বিতরন বিষয়ে চাঁদা দাবী করে, আমি রাজী না হওয়ায় তারা বিভিন্নভাবে আমাকে হুমকি দিয়ে আসছে। সেই বিষয়টিকে কেন্দ্র করে রোববার সকালে তারা বেশকিছু লোকজন সাথে নিয়ে দেশীয় অস্ত্র সহ ইউপি কার্যালয়ে প্রবেশ করে আমার নাম ধরে চিল্লা চিল্লি করতে থাকে, আমাকে না পেয়ে পরিষদের হিসাব সহকারী নাজমুল হাসানকে হুমকি দেয় ও পরিষদ ভবনে প্রবেশের মেইন গেটে তালা ঝুঁলিয়ে দেয় এবং নাজমুল হাসানের কাছ থেকে পরিষদ ভবন কমপ্লেক্স এর সকল চাবি ছিনিয়ে নেয়।

এ ব্যাপারে চেয়ারম্যানের বিরোধীতা করা ইউপি সদস্য আব্দুল মালেক বাবু, উজ্জল, শাহা আলম, শাহিনুর জানান, এই মাহবুব চেয়ারম্যান দীর্ঘদিন থেকে পরিষদের সরকারী প্রকল্প সহ বিভিন্ন বিষয়ে আমাদেরকে বঞ্চিত করে আসছে, আমরা এর প্রতিকার চাই।

ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, আমি ইউনিয়নের সকল মানুষের প্রতিনিধি, আমি ইচ্ছা করলেই কোন ইউপি সদস্যকে আলাদা সু্বিধা দিতে পারি না, তারা তালা দেওয়ার পর অনেক মানুষ সেবা নিতে এসে ফেরত গেছে, আমি প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম সময়ের কণ্ঠস্বরকে জানান,আমি বিষয়টি শুনেছি,তবে এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি,দু’পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!