1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে প্রতারণা ও আর্থিক জালিয়াতির অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত ৮টায় পৌরশহরের চৌমাথায় খবরবাড়ি টুয়েন্টিফোর ডটকম পত্রিকা কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন গিরিধারীপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী মো. গোলাম আজম।

তিনি তার লিখিত বক্তব্যে বলেনন, পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের খাসার বাজার নামক এলাকার জনাব আলী ও তার স্ত্রী মাজেদা বেগমের মালিকানাধীন জমি ৭ লাখ টাকা জামানত এবং মাসিক ৮ হাজার টাকা ভাড়ার শর্তে ১০ বছরের জন্য চুক্তিপত্রের মাধ্যমে ‘সজীব বেকারী’ কারখানা চালু করি।

পরে পারিবারিক কারণে বেকারীটি বিক্রির সিদ্ধান্ত নিলে ওই জমির মালিক জনাব আলী নিজেই ক্রেতা হিসেবে আগ্রহ প্রকাশ করেন। আলোচনার ভিত্তিতে ৩৪ লাখ ১ হাজার ৪৮৮ টাকায় চুক্তি সম্পাদিত হয়। এরমধ্যে ৩ লাখ টাকা নগদ প্রদান করা হলেও অবশিষ্ট টাকা ২০২৩ সালের ৩০ অক্টোবরের মধ্যে পরিশোধের অঙ্গীকার করে একটি চেক প্রদান করেন। তবে নির্ধারিত সময়ে চেকটি ব্যাংকে উপস্থাপন করলে পর্যাপ্ত তহবিলের অভাবে তা অনাদায়ী থেকে যায়। এ ঘটনায় ২০২৪ সালের ২৯ জানুয়ারি আইনগত নোটিশ দেওয়া হলেও জনাব আলী কোনো সাড়া দেননি। ফলে নিগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১-এর ১৩৮ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় গোলাম আজম ২০২৪ সালের ১০ মার্চ পলাশবাড়ী আমলী আদালতে সিআর মামলা (নং-৭৯/২০২৪) দায়ের করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, মামলা চলমান থাকা অবস্থায় আসামী জনাব আলী এবং স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি মামলা তুলে নিতে তাকে নানাভাবে চাপ সৃষ্টিসহ হত্যার হুমকি দিচ্ছে। এতে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!