1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

  • আপডেট হয়েছে : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহবান জানিয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা শহরের ডিবি রোডে নাট্য ও সাংস্কৃতিক সংস্থার সামনে এ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ- পিএফজি ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

১৯৮১ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২১ সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস হিসেবে উদযাপনের ঘোষণা করা হয়। ‘এখনই পদক্ষেপ গ্রহণ করি, শান্তিময় বিশ্ব গড়ি’ এবারের মূলপ্রতিপাদ্য বিষয় নিয়ে ওইদিন সারাবিশ্বে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’ পালিত হয়ে আসছে।

মানববন্ধনে বাংলাদেশের পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজির গাইবান্ধা চিফ কো-অর্ডিনেটর প্রবীর চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন কো-অর্ডিনেটর সাংবাদিক রেজাউন্নবী রাজু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক রিকতু প্রসাদ, রবিদাস ফোরামের সভাপতি সুনীল রবিদাস, শহর বিএনপির সদস্য বিপুল কুমার দাস, তরুণ দল নারী পক্ষের মাধবী সরকার, গাইবান্ধা জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মো. খালিদ হাসান, পিএফজি সদস্য সেলিনা আকতার, মাজেদা খাতুন ও গাইবান্ধা সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি আরশাদ আইয়ুব জাহিদ।

বক্তারা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ এবং পরস্পরের প্রতি সদভাবাপন্ন। এদেশে প্রতিটি ধর্মের মানুষ চিরায়তকাল থেকে পাশাপাশি বসবাস করে আসছে। প্রতিটি ধর্মেরও মর্মবাণী হলো-শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্য।

বক্তারা সমাজ ও রাষ্ট্রে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার কথা বিশ্বমানবতার শান্তির সপক্ষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!