1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

তারাগঞ্জ থানা পুলিশের তৎপরতায় চুরি যাওয়া অটো উদ্ধার, সিন্ডিকেট সদস্য গ্রেপ্তার

  • আপডেট হয়েছে : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

শরীফ মেহেদী হাসান,তারাগঞ্জ,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ অটো ছিনতাই চক্রের মুখোশ উন্মোচিত হয়েছে। গত ৩১ আগস্ট সন্ধ্যায় নতুন চৌপথী এলাকায় যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়ে অজ্ঞান হয়ে যান অটো চালক আবুল কাশেম, এবং চুরি হয়ে যায় তার চালিত অটো রিকশাটি। তথ্যপ্রযুক্তির সাহায্যে পুলিশ চক্রের সদস্য মিঠুল মিয়া (ওরফে মাসুদ)-এর বাড়ি থেকে ৫ সেপ্টেম্বর গভীর রাতে অটোটি উদ্ধার করে এবং তাকে গ্রেপ্তার করে।

জানা যায়, আবুল কাশেম অন্যের মালিকানাধীন অটো নিয়ে যাত্রী পরিবহনের কাজে বের হন। সন্ধ্যার কিছুক্ষণ পর নতুন চৌপথী থেকে যাত্রী সেজে অটোতে ওঠেন ছিনতাই চক্রের এক সদস্য। বরাতি ব্রিজের দিকে যাওয়ার পথে চালককে অজ্ঞান করে অটোটি ছিনিয়ে নেয় অপরাধী। প্রায় এক ঘণ্টা পর জ্ঞান ফিরলে আবুল কাশেম নিজেকে মহাসড়কের ধারে শুয়ে থাকতে দেখেন এবং বুঝতে পারেন যে অজ্ঞান পার্টির চোরেরা তার অটো নিয়ে পালিয়েছে। পরদিন তিনি তারাগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে তারা গঙ্গাচড়া উপজেলার জয়দেব কৈপাড়ায় অটো চোর সিন্ডিকেটের সদস্য মিঠুল মিয়ার বাড়িতে অটোটির সন্ধান পান। গঙ্গাচড়া থানা পুলিশের সহযোগিতায় তারাগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে অটোটি উদ্ধার করে এবং মিঠুলকে আটক করে।

জিজ্ঞাসাবাদে মিঠুল স্বীকার করেন যে, চক্রের এক সদস্য তাকে ফোন করে অটো ছিনতাইয়ের খবর দেন এবং অটোটি নিতে বলেন। পরে তিনি হাজীরহাট থেকে অটোটি নিয়ে নিজের বাড়িতে লুকিয়ে রাখেন।

তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক জানান, “আমরা অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছি। তথ্যপ্রযুক্তি এবং আন্তঃথানা সহযোগিতা আমাদের অভিযানকে আরও শক্তিশালী করেছে। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় রয়েছে এবং অনুরূপ আরও কয়েকটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করছি । তদন্ত এখনও চলমান, এবং চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!