খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধা জুলাই সনদ আইনি ভিত্তি প্রদান ও বিচার শেষে করে দ্রুত সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে বলে দাবী করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাও. আব্দুল হালিম। তিনি আরো বলেন, আগে যারা নির্বাচন নির্বাচন করছে, তারাই এখন বয়কট বয়কট করেছে। তারা জন রায়কে বিশ্বাস করতে চায় না।
মাও. আব্দুল হালিম আরে বলেন, ফ্যাসিস্ট ব্যতিত রাজনৈতিক সকল দলের নেতাকর্মীদের সাথে আমরা সম্মানের সাথেই মিলেমিশে থাকবো। আমরা হিংসা নয় ভালবাসা দিয়ে মানুষের অন্তরে জায়গা করে নিবো। দলমত নির্বিশেষে আমরা সকল ভোটারের কাছে যাবো। সময়ের মধ্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে তিনি শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে, উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে, উপজেলা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাও. আব্দুল হালিম আরো বলেন, ‘জনগণ প্রস্তুত একটা পরিবর্তনের পক্ষে সিদ্ধান্ত নেয়ার জন্য। জামায়াতে ইসলামীর সকল কর্মীকে জনগণের কাছে যেতে হবে, দৈনিক উল্লেখযোগ্য পরিমান সময় নির্বাচনী কাজে ব্যায় করতে হবে। একটি মানবিক বাংলাদেশে ও জনকল্যাণমুখী সরকার প্রতিষ্ঠা করতে হলে সৎ মানুষকে দায়িত্বে নিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনো রাষ্ট্র মতায় যাইনি, কিন্তু এই দলের নেতা কর্মীদের দেশের গুরুত্বপূর্ণ অনেক জায়গায় দায়িত্ব পালন করতে হয়েছে এবং দলের অনেক নেতাকে মন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কিন্তু তারা কখনো দুর্নীতি করেননি এবং আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।’
গোবিন্দগঞ্জ উপজেলা আমীর মোঃ আবুল হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাও. আবুল কালাম আজাদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের গাইবান্ধা জেলার সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, আমীর মো. আব্দুল করিম, জেলা সেক্রেটারি মাও. জহুরুল হক সরকার, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু, জেলা শিবিরের সেক্রেটারি ইউসুফ আল কাজ্জাবী ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।