1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

চরাঞ্চলের শিক্ষার নতুন দিগন্ত : কামারজানীতে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজের যাত্রা শুরু

  • আপডেট হয়েছে : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান পলাশ, গাইবান্ধাঃ গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ। কলেজটির উদ্বোধনের মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার ইতিহাসে সূচিত হলো এক গৌরবময় অধ্যায়।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার কামারজানী ইউনিয়নের কামারজানী বন্দরের প্রাণ কেন্দ্রে গোঘাট কলেজ রোডে কলেজ মিলনায়তনে নানা আয়োজনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও বিশেষ মোনাজাত। এতে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সামাজিক ব্যক্তিত্বরা অংশ নেয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা ওস্তাদ আইয়ুব আলী সরকার। মূখ্য আলোচক ছিলেন অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব জহুরুল হক, কামারজানী ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, মালিবাড়ী ইউপি চেয়ারম্যান সোয়েব মো. রাসেল, প্রবীণ শিক্ষক অমূল্য চন্দ্র সাহা ও তপন কুমার সাহা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী মো. কামরুজ্জামান মণ্ডল, কামারজানী ইউনিয়ন বিএনপি সভাপতি শাহ জামাল হোসেন, সাবেক ইউপি সদস্য আবু তালেব আকন্দ, সংগীত অনুরাগী আব্দুল মালেক সরকার, কলেজের প্রভাষক শাহিন মিয়া, হামিদুল ইসলাম, রুমকি আক্তার এবং ছাত্রনেতা রুহুল আমিনসহ অনেকে।

বক্তারা বলেন, দুর্গম চরাঞ্চলসহ অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের জন্য এ কলেজ হবে এক নতুন দিগন্ত। এর মাধ্যমে স্থানীয় শিক্ষার ইতিহাসে সূচিত হলো গৌরবময় অধ্যায়, যা পুরো এলাকার জন্য একটি গর্বের অর্জন।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ‘এই কলেজ হবে সুশিক্ষার নতুন ঠিকানা। নৈতিকতা, সুস্থ চেতনা ও পূর্ণ বিকাশের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের গড়ে তুলতে চাই। মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে শিক্ষার্থীরা এখানেই পড়াশোনার সুযোগ পাবে।’

গভর্ণিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি এম সাদ্দাম হোসেন পবন জানান, গত ৭ সেপ্টেম্বর থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

তিনি বলেন, ‘স্বল্প সময়ে কলেজটি আধুনিক সুযোগ-সুবিধা, শিক্ষার মান ও অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিকতায় একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আমরা আশা করি, এ অঞ্চলের শিক্ষার্থীদের প্রথম পছন্দ হবে সামাজিক উন্নয়ন পদক্ষেপ কলেজ।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!