1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা

গোবিন্দগঞ্জ দ্রুতগামী বাসের ধাক্কায় নারী নিহত : প্রতিবাদে সড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় মরিয়ম বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুদ্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মরিয়ম বেগম গোবিন্দগঞ্জ পৌরশহরের পান্থাপাড়া এলাকার আব্দুল হামিদের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মরিয়ম বেগম মহাসড়ক পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী ‘শঠিবাড়ী এক্সপ্রেস’ বাসটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বাসটি পালানোর চেষ্টা করলে চৌমাথা মোড়ে যানজটে আটকা পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ বাস ও চালক শফিকুল ইসলামকে (৩৫) আটক করে।

আটক শফিকুল ইসলামের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার হরিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আন্তাজ আলীর ছেলে।

এদিকে; দুর্ঘটনার পর বিুব্ধ এলাকাবাসী বাসটি ভাঙচুর করাসহ মহাসড়কে বিােভ ও সড়ক অবরোধ শুরু করেন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর অভিযোগ, পান্থাপাড়া এলাকায় প্রতিদিন শতশত শিক্ষার্থী, মসজিদের মুসল্লি ও পথচারীকে মহাসড়ক পার হতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। গত সপ্তাহেই ট্রাকচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত ও দুইজন আহত হন।

স্থানীয়দের দাবী, দ্রুত এ স্থানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। এতে পথচারীরা নিরাপদে পার হতে পারবেন এবং দুর্ঘটনা রোধ হবে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, সড়ক অবরোধ করে থাকা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে দুর্ঘটনাস্থলে একটি ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য সড়ক বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!