1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা

গোবিন্দগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মো. মাসুদ মিয়া, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ণ ঐক্য পরিষদ সভাপতি শৈলেন্দ্র মোহন রায় স্বপন, সাধারণ সম্পাদক আশিষ কুমার দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক রিমন তালুকদার, সহ-সভাপতি দীপক কর, যুগ্ম সম্পাদক জয় কুমার সাহা, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ডা. জাহাঙ্গীর আলম ডাবলু, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম তুহিন, সুমন চাকীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও পূজারীবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হলেও তা বাঙালি সংস্কৃতির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সকলের সহযোগিতা জরুরি।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ পূজা মন্ডপগুলোতে সহযোগিতা ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।

আগামী ২৭ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হয়ে ২ অক্টোবর দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। এ বছর গোবিন্দগঞ্জ উপজেলায় ১৩৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে গোবিন্দগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!