1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
৪ঠা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফাইওভার-চার লেনেও মিলছে না স্বস্তি: পলাশবাড়ী চৌমাথায় যানজট ও জনদুর্ভোগ চরমে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আবারও রাজনৈতিক সরবতা,উদ্বোধন হলো আওয়ামী লীগের কার্যালয় পলাশবাড়ীতে অতর্কিত হামলায় যুবদল কর্মী গুরুতর আহত, বিচ্ছিন্ন দুই আঙুল এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য উৎকৃষ্ট উদাহরণ হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা গণঅভ্যুত্থানের পর প্রথম ভোট : সন্ধিক্ষণে দাঁড়িয়ে নেপালের রাজনীতি সরকার চাইলে সব ধরনের সহায়তা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান চরমোনাই পীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তারেক রহমান ইউএনও কার্যালয়ে গোপনে ভিডিও ধারণ, থানায় জিডি: পলাশবাড়ীতে বৃদ্ধ দম্পতির জমি দখল অভিযোগে নতুন মোড় জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চোর আজাদুল আটক

  • আপডেট হয়েছে : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

খবরবাড়ি নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল চুরির সময় হাতে-নাতে চোর চক্রের সদস্য আজাদুল ইসলাককে (৪০) আটক করেছে স্থানীয়রা। আটক আজাদুল জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার শালাইপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার শাখাহার ইউপির রাজশ গ্রামের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা চোর আজাদুলকে আটক করে বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ এসে তাকে থানা হেফাজতে নেয়।

জানা যায়, গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের জারিকারক গোবিন্দগঞ্জ পৌরসভার বৈরাগীপাড়ার উৎপল মহন্ত পারিবারিক কাজে রাজশ গ্রামের হিন্দুপাড়ায় যান। তিনি নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি বাড়ির বাহিরে রেখে ভেতরে ঢোকেন। কিছুক্ষণ পরে সিসি ক্যামেরার মনিটরে দেখতে পান একজন তার মোটরসাইকেলের লক খোলার চেষ্টা করছেন। তড়িঘড়ি করে নিচে নেমে আসলে সে দৌড়ে পালানোর চেষ্টাকালে স্থানীয়রা তাকে ধরে ফেলে উত্তম-মধ্যম দেয়। পরে চোর আজাদুলকে পুলিশে সোপর্দ করা হয়।

ভুক্তভোগী উৎপল মহন্ত জানান, এরআগেও এখান থেকেই গত ১৫ আগস্ট ২০২৫ তারিখে আমার আরও একটি গাড়ি চোরেরা চুরি করে নিয়ে যায়। বিষয়টিতে পরের দিন আমি থানায় লিখিত অভিযোগ করি।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম মোটরসাইকেল চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মামলা দায়েরের করা হয়েছে। আদালতের মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!